কিশোরগঞ্জ
ভৈরবে ভবন দখল ও লুটপাটের ঘটনায় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে ভবন ও দোকান দখল, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা না নেওয়ার শর্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, এর মধ্যে ৩০ হাজার টাকা ওসির ব্যক্তিগত বিকাশ নম্বরে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ইটনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভৈরবে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামের এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে স্বামী সাগরকে মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।